কানাইডাঙ্গায় বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জখম

আপলোড তারিখঃ 2020-02-19 ইং
কানাইডাঙ্গায় বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জখম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে বড় ভাইয়ের হাতে থাকা রডের আঘাতে আপন ছোট ভাই গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার মৃৃৃৃত দীন মোহাম্মেদের ছোট ছেলে এনামুল হককে (৩৮) তাঁরই আপন বড় ভাই নূরুল ইসলাম ও তাঁর ছেলেরা রড দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত এনামুল হকের মাথায় ৩টা সেলাই পড়েছে। এ বিষয়ে জানতে নূরুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ঘটনা সম্পর্কে জানাতে অসম্মতি জানান। তবে এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনামুলের পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)