দর্শনা চেকপোস্ট সড়কটির বেহাল দশা!

আপলোড তারিখঃ 2020-02-18 ইং
দর্শনা চেকপোস্ট সড়কটির বেহাল দশা! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্ট সড়কটির বেহাল দশা। এ সড়ক দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী ও জনসাধারণের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া প্রতিনিয়ত এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২-৩ হাজার মানুষ চলাচল করে থাকে বলে জানা গেছে। দর্শনা পুরাতন বাজারের চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগরের বাড়ির মোড় থেকে জয়নগর দয়াল মতিয়ার রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ফলে ভারতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীরা সবচেয়ে বেশী দুর্ভোগের শিকার হচ্ছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভ্যান-রিকশা, অটোরিকশার মাধ্যমে, এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। বেশ কয়েকবার এ সড়কটি মেরামত করা হলেও বছর ঘুরতে না ঘুরতেই আবার সড়কে সৃষ্টি হয় খানাখন্দ। সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট এলাকাবাসীর দাবি, অতিদ্রুত সড়কটি মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)