দর্শনায় ২৫পিস ইয়াবাসহ আলোচিত জসিম গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-02-18 ইং
দর্শনায় ২৫পিস ইয়াবাসহ আলোচিত জসিম গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা বড়িসহ আলোচিত মাদক ব্যবসায়ী দর্শনা শান্তিপাড়ার জসিম (৩৮) গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আটক আসামি জসিম দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত টুকু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, এসআই শফিকুল ইসলাম ফোর্স নিয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার টুকু মিয়ার বাড়িতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫ পিস ইয়াবাসহ টুকু মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামি জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে একটি মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)