জীবননগরে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীর অভিযোগ

আপলোড তারিখঃ 2020-02-18 ইং
জীবননগরে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীর অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে আন্দুলবাড়িয়া-নুরুল্লাপুর সড়কের ঠিকাদার মিন্টুর বিরুদ্ধে এক ক্ষতিগ্রস্ত অসহায় নারী অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আন্দুলবাড়ীয়া উত্তর বাজারপাড়ার মৃত রবিউল মাস্টারের মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে এ নালিশি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা উপপ্রকৌশলীকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া-নুরুল্লাপুর সড়কের পাশে অভিযোগকারী মরিয়ম আক্তারের নিজস্ব এক বিঘার জমিতে মেহগনি, কাঁঠাল, আমসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ওই সড়কের ঠিকাদার মিন্টু তাঁকে না জানিয়ে ওই জমিতে ইট, খোয়া, বালু ও বিভিন্ন সরঞ্জামাদি রাখেন। এতে জমির গাছ বিনষ্ট হয়ে প্রায় ২ লক্ষ টাকা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মরিয়ম আক্তার। ক্ষতিগ্রস্ত মরিয়ম আক্তার এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ক্ষতিপূরণ দাবি করে এক নালিশি অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা উপপ্রকৌশলীকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)