প্রতিমন্ত্রীকে কটূক্তি, মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2020-02-18 ইং
প্রতিমন্ত্রীকে কটূক্তি, মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপিকে নিয়ে কটূক্তি, মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহাদ খান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইবনে মামুন, মুজিবনগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফ শাহ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব জুয়েল রানা, ইউপি সদস্য ওয়াসিম আলী প্রমুখ। প্রতিবাদ সমাবেশে সেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)