মুজিবনগরে ৩০ বোতল ফেনসিডিলসহ রাসেল আটক

আপলোড তারিখঃ 2020-02-18 ইং
মুজিবনগরে ৩০ বোতল ফেনসিডিলসহ রাসেল আটক ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে ৩০ বোতল ফেনসিডিলসহ রাসেল উদ্দীন (১৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা-পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে দারিয়াপুর বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের নবীনগর খালপাড়ার শহিদুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আসামি ফেনসিডিল বিক্রির উদ্যেশে সাইকেলযোগে মুজিবনগরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেমের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান ও এএসআই ইলিয়াস কৃষকবেশে দারিয়াপুর বাজারে অভিযান চালায়। বস্তার ভেতর থাকা ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি রাসেলকে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)