ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী জাকিরুল ইসলাম মল্লিককে কুপিয়ে জখম করেছে মুখোশধারী এক যুবক। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিনগত রাত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মুখোশ টুপি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আবু জিহাদ খান।
নৈশপ্রহরী জাকিরুল ইসলাম মল্লিক বলেন, ‘রাত আড়াইটা-পৌনে তিনটার দিকে ডিউটিরত অবস্থায় মুখোশধারী এক যুবক ধারালো অস্ত্র নিয়ে আমাকে অফিসের চাবি দিতে বলে। আমি দিতে না চাইলে, আমার সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার বাম হাতে একটি কোপ মারে। এ সময় আমার স্ত্রী টের পেয়ে ছুটে আসলে সে পালিয়ে যায়। তিনি আরও বলেন এর আগে এমন ঘটনা কোনো দিন ঘটেনি। অভিযুক্ত কি কারণে এসেছিল তা আমি বলতে পারবোনা।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাতে ডিউটিরত অবস্থায় অজ্ঞাত এক সন্ত্রাসী আমার নৈশপ্রহরীর উপরে হামলা করে। এতে তার বাম হাত জখম হয়। আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে ছুটে যায়। তার যাবতীয় চিকিৎসা বাবদ অফিস থেকে বহন করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত এক মুখোশধারী যুবক। আমরা আমালত হিসেবে ওই টুপি দেশীয় অস্ত্রটি উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাটি কি খুব শিগগিরই আমরা জানতে পারবো ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হবো।’
