চুয়াডাঙ্গার পান্না সিনেমা হলে কলেজ শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-02-18 ইং
চুয়াডাঙ্গার পান্না সিনেমা হলে কলেজ শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গার পান্না সিনেমা হলে জাঁকজমকপুর্ণ আয়োজনের সম্পন্ন হলো দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজের বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ। গতকাল সোমবার পান্না সিনেমা হল প্রাঙ্গণে কুষ্টিয়া হরি নারায়নপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজের শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অত্র কলেজের সভাপতি দিলীপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল এবং দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান। ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ এবং দোয়ারকা দাস আগরওয়ালা কলেজের প্রভাষক সেলিম হোসেনের উপস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ অতিথিরা। এ ছাড়া শিক্ষা সফরে অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)