দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ে বই পাঠ প্রতিযোগিতায় বাবু দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2020-02-18 ইং
দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ে বই পাঠ প্রতিযোগিতায় বাবু দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদার ব্র্যাক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ে বাবু দিলীপ কুমার আগরওয়ালার লেখা বই পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাবু দিলীপ কুমার আগরওয়ালার লেখা অদম্য বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ এবং অগ্রযাত্রার বাংলাদেশ নামে তিনটি বই নিয়ে পাঠ প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক পরিচালিত দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন বইয়ের লেখক দিলীপ কুমার আগরওয়ালা। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারুক আহমেদ এবং ডাক্তার আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন মুকুল শাহ এবং টিমল জোয়ার্দ্দার। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থীর মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মর্কতা আলমগীর কবীর শিপলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)