দর্শনায় টোল তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, প্রায় ২০ মিনিট যানজট

আপলোড তারিখঃ 2020-02-17 ইং
দর্শনায় টোল তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, প্রায় ২০ মিনিট যানজট ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজার মোড়ে টোল তোলাকে কেন্দ্রে করে বাসের হেলপার সোহাগের সঙ্গে টোল আদায়কারীদের হাতাহাতির ঘটনায় ঘটেছে। এতে প্রায় ২০ মিনিট সড়কে যানজটের সৃষ্টি এবং সড়কে চলাচলকারী ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হয়। গতকাল সন্ধ্যায় মুজিবনগর থেকে শিক্ষাসফর শেষে সাতক্ষীরা ঝাউদিয়া ফেরার পথে দর্শনা পুরাতন বাজার মোড়ে সাতক্ষীরা-হ-১১-০২৪০ নম্বরের বাসটির পথ রোধ করে ১০০ টাকা চাঁদা দাবি করেন কয়েকজন যুবক। বাসের হেলপার সোহাগ টাকা দিতে রাজি না হওয়ায় ওই যুবকদের সঙ্গে তাঁর হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দর্শনা-মুজিবনগর সড়কের দুই পাশে প্রায় ২০ থেকে ২৫টি বাস-ট্রাক-মোটরসাইকেল ও ভ্যান আটকা পড়ে। ঘটনাটি দামুড়হুদা মডেল থানা ও দর্শনা পুলিশ ফাঁড়ি মুঠোফোনের মাধ্যমে জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেয়, পুলিশের পদক্ষেপে আটকা পড়া বাসগুলো ছাড়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)