প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল-মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-02-17 ইং
প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল-মানববন্ধন ছবির ক্যাপশন:
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে চুক্তিভিত্তিক নিয়োগে মানা হয়নি কোটা দর্শনা অফিস: দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে (চিনিকলে) চুক্তিভিত্তিক নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পূরণ না করে জনবল নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। গতকাল রোববার দুপুরে দর্শনা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা দর্শনা মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দর্শনা পৌর শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। এ সময় কেরু অ্যান্ড কোম্পানিতে নিয়োগে অর্থ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার যখন মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান জানিয়ে চাকরিসহ নানাক্ষেত্রে ৩০ শতাংশ কোটা প্রথার বাস্তবায়ন করছে, তখন কেরু অ্যান্ড কোম্পানিতে চুক্তিভিত্তিক নিয়োগে তা মানা হয়নি। সম্পূর্ণ নিয়ম বর্হিভূতভাবে চুক্তিভিত্তিক নিয়োগে ১৩২ জনকে অবৈধভাবে ও মোটা অংকের উৎকোচের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। যা মুক্তিযোদ্ধাদের সম্মানহানী হয়েছে। দ্রুত অবৈধ নিয়োগ বাতিল করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। তা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ারও হুমকি দেন মুক্তিযোদ্ধারা। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ইউনিটের দামুড়হুদা উপজেলা শাখার ডেপুটি কমান্ডার ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সন্তান রবিউল ইসলাম ও শাবানা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)