মেহেরপুর প্রেসক্লাবের সম্পাদক আলামিন হোসেনকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-02-17 ইং
মেহেরপুর প্রেসক্লাবের সম্পাদক আলামিন হোসেনকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সম্প্রতি প্রধানমন্ত্রীর ইতালি সফরে সফরসঙ্গী হওয়ায় মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেনকে মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েেেছ। গতকাল রোববার সন্ধ্যায় শহরের হোটেল লাভোগে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন। সাংবাদিক বেন-ই আমিন মুক্তর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কামারুজ্জামান খান, ফারুক হোসেন, মেহের আমজাদ, মো. মহাসিন, জাহির হোসেন চঞ্চল, ফারুক মল্লিক, গোলাম মোস্তফা, জি এফ মামুন লাকী, রামিজ আহসান, মো. রাশেদুজ্জামান, হামিদুর রহমান কাজল প্রমুখ। মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত আলামিন হোসেনকে ফুলেল শুভেচ্ছা-অভিনন্দনসহ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংবর্ধিত আলামিন হোসেন বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরে সফরসঙ্গী হতে পেরে কৃতজ্ঞ এবং মেহেরপুর প্রেসক্লাবের সহকর্মীদের ভালোবাসায় সিক্ত ও গর্বিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)