মেহেরপুরে যুব মহিলা লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
মেহেরপুরে যুব মহিলা লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে নিয়ে কটূক্তি করায় মেহেরপুর জেলা যুব মহিলা লীগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে যুব মহিলা লীগের এক প্রতিবাদ সভায় বক্তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের বর্র্ধিত সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের বিরুদ্ধে বাজে মন্তব্য ও মিথ্যাচার করলে যুব মহিলা লীগ বসে থাকবে না। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাশিরা পলির সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মণ্ডলের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সাদেক, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন্নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল, সদর উপজেলার সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেল যুব মহিলা লীগের সম্পাদিকা তহমিনা খাতুন, ইউনিয়ন সভানেত্রী অর্জুনা খাতুন, শাহিনা খাতুন, মরিয়ম খাতুন, মোমেনা খাতুন, মনিরা খাতুন, নুরুন্নাহার প্রমুখ। প্রতিবাদ সভা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটূক্তি করায় যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)