কালীগঞ্জে দুই খাবার হোটেলে জরিমানা

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
কালীগঞ্জে দুই খাবার হোটেলে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে নোংরা পরিবেশে খাবার বিক্রয় ও নোংরা পাত্রে খাবার রাখার অপরাধে দুই খাবার হোটেলকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কালীগঞ্জ মেইন বাসস্টান্ডে ঘোষ সুইটের মালিক সুবাস চন্দ্র ঘোসকে ১০ হাজার টাকা ও নিউ বাগাট হোটেলের মালিক নিরঞ্জন ঘোষকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার। এ সময় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ঘোষ সুইটকে ১০ হাজার ও নিউ বাগাট হোটেলকে ৪২ ও ৪৮ ধারায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)