চুয়াডাঙ্গায় রোগীর বিছানা থেকে টাকার ব্যাগ চুরি!

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
চুয়াডাঙ্গায় রোগীর বিছানা থেকে টাকার ব্যাগ চুরি! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর বিছানা থেকে সাথী (২২) নামের এক নারীর টাকার ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অসুস্থ মামাকে দেখতে আসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ার ঝুনুর মেয়ে সাথী। হাসপাতালে এসে মামার বিছানায় ব্যাগপত্র রাখলে এক নারী তাঁর ব্যাগটি চুরি করে। ব্যাগটি চুরি যাওয়ার আগে এক নারীকে বিছানার আশেপাশে যেতে আসতে দেখেছেন বলে জানান সাথী। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসকের কক্ষে যেয়ে ঘটনার বর্ণনা দিলে ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করার চেষ্টা করা হয়। তবে শত মানুষের ভিড়ে ওই নারী চোরকে সনাক্ত করা যায়নি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, হাসপাতালে চুরির ঘটনা এখন অনেকটায় কমে গেছে। রোগী ও রোগীর স্বজনেরা তাদের ব্যাগপত্র অগোছালো ফেলে না রেখে গুছিয়ে রাখলে এবং সতর্ক থাকলে হাসপাতালে চুরির ঘটনা ঘটবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)