মোামিনপুর ঘরে আটকে কিশোরীকে ধর্ষণ!

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
মোামিনপুর ঘরে আটকে কিশোরীকে ধর্ষণ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী হাজি মোড়ের সণ্টুর (৪০) বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে ওই কিশোরীকে প্ররোচিত করে মোমিনপুর রেলস্টেশনপাড়ার মিঠু ব্যাপারীর বাড়িতে নিয়ে জোরপূর্বক এ ধর্ষণর ঘটনা ঘটে বলে অভিযোগ করে ওই কিশোরী। জানা যায়, চুয়াডাঙ্গা সদেরর মোমিনপুর রেলস্টেশনপাড়ার মিঠু ব্যাপারীর স্ত্রী খালেদা বেগম গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে দাওয়াত করে খাওয়ার কথা বলে ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নেন। ওই কিশোরী দাওয়াত খেতে গেলে তাঁকে একটি ঘরের মধ্যে আটকে রাখেন খালেদা বেগম। পরে রাত ১০টার দিকে বেলগাছী হাজিপাড়ার জেকের আলীর ছেলে সণ্টু সেখানে গিয়ে ঘরে ঢুকে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। খবর পেয়ে সণ্টুর স্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বাড়ির সবাই মিলে ওই কিশোরীকে মারধর করেছে বলে জানায় ওই কিশোরী। এ ঘটনার পর গতকাল শনিবার সকালে ওই কিশোরী তার মায়ের সঙ্গে চুয়াডাঙ্গা সদর থানায় এসে একটি অভিযোগ করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় পুলিশ কাজ করছে। অভিযোগের তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)