চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগে বসন্ত বরণ

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগে বসন্ত বরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে নাচ, গান, আবৃত্তি ও আলোচনা সভার মাধ্যমে। গতকাল শনিবার সকাল ১০টায় কলেজের বাংলা বিভাগের সেমিনার হলে এ অনুষ্ঠান হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ। রং-বেরঙের বাঙালীয়ানা পোশাক আর সাজে ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রাটি ছিল দেখার মতো। বসন্ত মানেই তো রং, রঙের খেলা। নিজেদের রঙিন করে উৎসবে যোগ দেন শিক্ষার্থীরা। মেয়েরা বাসন্তী শাড়ির সঙ্গে হলুদ গাঁদার ফুলে, আর ছেলেরা সেজেছে আবির রঙের পোশাকে। পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ। সভাপতির বক্তব্যে ড. আব্দুল আজিজ বলেন, ‘বাঙালী ইতিহাস ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে বসন্ত উৎসব জড়িত। ষড়ঋতুর দেশে বসন্ত ঋতুরাজ। আমি বাংলা বিভাগে যোগদানের পর থেকে বসন্ত উৎসবের আয়োজন করে আসছি। এ উৎসব আমাদের প্রাণের উৎসব। ঋতু উৎসবের মধ্যে বসন্ত উৎসবের মর্ম একেবারেই আলাদা। বছরের শেষ ভাগের এই উৎসবের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলা বর্ষ উদ্যাপনের অপেক্ষায় থাকি। এ দেশের অসাম্প্রদায়িক ও সম্প্রীতির চিত্রটি তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। বাঙালীর শেকড়সন্ধানী এমন উৎসব জাতিকে অসাম্প্রদায়িক ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে।’ এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, প্রভাষক আসাদুজ্জামান ও আজিম হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)