গ্রামের শতাধিক বৃদ্ধকে পায়েস দিয়ে আপ্যায়ন

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
গ্রামের শতাধিক বৃদ্ধকে পায়েস দিয়ে আপ্যায়ন ছবির ক্যাপশন:
দামুড়হুদার পাটাচোরায় বসন্ত বরণে যুবকদের ব্যতিক্রম উদ্যোগ প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার পাটাচোরায় বসন্ত বরণ উৎসব উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করে এলাকায় সাড়া ফেলেছেন যুবকেরা। গ্রামের প্রায় শতাধিক বৃদ্ধকে ডেকে গতকাল শনিবার বিকেল চারটার দিকে পাটাচোরায় পায়েস আপ্যায়ন করেন তাঁরা। এমন সুন্দর একটি উদ্যোগ যেমন ভবিষ্যত প্রজন্মকে শেখাবে নতুন কিছু, তেমনই তারাও এমন উদ্যোগ দেখে ভবিষ্যতে নিজেদের ভেতর সামাজিক নানা কর্মকাণ্ডে নিজেদের অবস্থান সম্পর্কে পাবে সুস্পষ্ট ধারনা। হাজি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন শরীফ হোসেন, মোশারফ, কুতুব মেম্বার, ইকবাল হোসেন, তাহের মাস্টার, খোকন মাস্টার, হাজি আবু বক্কর সিদ্দিক, শফিউদ্দীন, ইমাম আ. আলিম, পাপ্পু, ইব্রাহিম মাস্টার, ইদ্রিস আলী, সাহারুল, আলী হোসেন, কায়দার, বিপ্লব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)