আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীর জেল, দোকানীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীর জেল, দোকানীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী এক বছর কারাদণ্ড ও এক দোকানীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ার মৃত শমসের আলীর ছেলে মাদক ব্যবসায়ী মিল্টনকে (২৫) আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন লস্কর ফোর্স নিয়ে উপজেলার গেবিন্দপুর গ্রামে অভিযান চালান। এ সময় গাঁজা বিক্রয়কালে মিল্টন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তাঁরা। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী মিল্টনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর দিকে, গতকাল বেলা দুইটার দিকে আলমডাঙ্গা প্রধান সড়কের পাশে পাশে অবস্থিত একটি দোকানে এক এসএসসি পরীক্ষার্থীর কাছে সিগারেট বিক্রয়কালে তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানের মালিক এরশাদপুর গ্রামের মধুমিয়ার ছেলে মিণ্টু মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। আজ দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মিল্টনকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)