আন্দুলবাড়ীয়ায় তিন শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2020-02-15 ইং
আন্দুলবাড়ীয়ায় তিন শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের গ্যাংকোয়াটার নামক মাঠে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আকমান আলী নামের এক প্রান্তিক চাষীর এক বিঘা জমির তিন শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। খেত মালিক ক্ষতিগ্রস্থ ঐ চাষি আকমান আলী জানান, ‘শুক্রবার সকালে খবর পেয়ে আমার কলাবাগান যেয়ে দেখি আমার এক বিঘা জমির প্রায় তিন শ কলাগাছ কেটে দিয়েছে কে বা কারা। আমি এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)