ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলো মুক্তির বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে টেলিফোনে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন। ওবায়দুল কাদের বলেন, আমি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর সাথে কথা বলেছি। এ ব্যাপারে তারা লিখিত কোনো আবেদন পাননি। তারা শুধু মুখেই বলছেন। সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলো মুক্তির বিষয়টি আদালতের বিষয়। এ বিষয়ে তারা মুখে মুখে বলছেন কিন্তু লিখিত কোন আবেদন করেননি। তিনি বলেন, এটা দুর্নীতির মামলা। রাজনৈতিক মামলা হলে সরকার প্রধান বিবেচনা করতে পারতেন। কাদের বলেন, তারা বারবার সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি বা প্যারোলে মুক্তি চাচ্ছে কিন্তু বিষয়টি রাজনৈতিক মামলা নয়। সরকার এ বিষয়টি তখনই বিবেচনা করতে পারতো যদি বিষয়টি রাজনৈতিক হতো।
