এবার ভালোবাসা নিয়ে বসন্ত, উৎসবের আমেজ

আপলোড তারিখঃ 2020-02-15 ইং
এবার ভালোবাসা নিয়ে বসন্ত, উৎসবের আমেজ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ফুলের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। যে কোনো উৎসব বা দিবসকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়ে যায়। এবারও ভালোবাসা দিবসে মেহেরপুরে ফুলের চাহিদা রয়েছে। সেই চাহিদা আরেকটু বাড়িয়ে দিয়েছে বসন্ত উৎসব। ভালোবাসা দিবস ও বসন্ত বরণ একই দিনে হওয়ায় উৎসবের আমেজটা একটু বেশি। এ বছর মেহেরপুরে প্রায় ৫ লক্ষাধিক টাকার ফুল বিক্রির আশা ছিল ব্যবসায়ীদের। তবে ছুটির দিন থাকায় একটু হতাশাও প্রকাশ করেছেন তারা। ভালোবাসা দিবস ও বসন্ত বরণকে কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী প্রায় অর্ধশত ফুলের দোকান। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, মল্লিকা, জারবেরা ইত্যাদি নানা রকম ফুলের সমাহার এইসব দোকানগুলোতে। স্বর্ণালী ফুল ঘরের মালিক রাশেদুজ্জামান বলেন, এবার ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসব একই দিনে হওয়ায় ব্যাপক ফুল বিক্রি করেছি। শুক্রবার ছুটির দিন হওয়ায় একটু একটু ভয়ে ভয়ে ছিলাম। আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নজুড়ে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা, হাট-বাজার, স্কুল, কলেজ, মাদরাসাসহ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাস চত্বর,ভৈরব নদীর তীরে, হারদা বিলের পাড়ে,খালের ধারে,রেলওয়ে স্টেশন চত্বরে ও নবদুয়া সহ নানা দর্শনীয় ও পর্যটন স্থানে এবং প্রধান সড়ক- মহাসড়কে এ উৎসব পালিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)