চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে বসন্ত বরণ

আপলোড তারিখঃ 2020-02-15 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে বসন্ত বরণ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে বাঙালি জাতি। [caption id=`attachment_112170` align=`aligncenter` width=`300`]`` ?[/caption] চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি চুয়াডাঙ্গা জেলা সংসদ ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গায় বসন্ত বরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে ‘আজি দখিন-দুয়ার খোলা, দিব হৃদয়দোলায় দোলা’ শ্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, কথামালা, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুররায় একই স্থানে এসে শেষ হয়। বসন্ত বরণ অনুষ্ঠানে বসন্তের গান ও নৃত্য পরিবেশন এবং স্বরচিত কবিতা পাঠের আসর জমে ওঠে। কথামালায় ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আনসার আলী, উদীচী-কুষ্টিয়ার ওয়াকিল মুজাহিদ। আবৃত্তিতে ছিলেন আনসার আলী, শওকত আলী, অমিতাভ মীর, ডা. কামরুজ্জামান, চিত্তরঞ্জন চিতু, ইদ্রিস মণ্ডল, এম এ মামুন, ইব্রাহিম খলিল, অশোক দত্ত, সুমন মালিক, আসাদুজ্জামান ও হাবিবি জহির। সঙ্গীত পরিবেশনে আদিল হোসেন, ইমাম হাসান, আরিফুজ্জামান, আলিম, জয়নব পুতুল, বর্ণ ও সহশিল্পীবৃন্দ। নৃত্যে অর্পিতা দাস ও নেহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন অধিকারী ও ইদ্রিস মণ্ডল। মেহেরপুর মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত বরণ উপলক্ষে `ভালোবাসার বসন্ত` শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, তাঁর পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা প্রশাসক মো. আতাউল গনি, তাঁর পত্নী নাজমুন নাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জমান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)