আন্দুলবাড়ীয়া একুশে ফেব্রুয়ারি ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-02-15 ইং
আন্দুলবাড়ীয়া একুশে ফেব্রুয়ারি ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি মেম্বার আসাদুজ্জামান, সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, সাবেক মেম্বার আব্দুর রহমান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শেখ ফিরোজ আহাম্মেদ, খান তারিক মাহমুদ, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাশেদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সব সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)