কার্পাসডাঙ্গা কানাইডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত ১

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
কার্পাসডাঙ্গা কানাইডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত ১ ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। জানা গেছে, নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মসলেম হিদাতের ছেলে হান্নান গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি কানাইডাঙ্গা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধু তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় গুরুতর আহত হয় হান্নান। এতে তাঁর একটি পা গুরুতর জখম হয়। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)