শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের ব্যবস্থা করা হবে

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের ব্যবস্থা করা হবে ছবির ক্যাপশন:
মেহেরপুরে শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন ও মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সরকারি শিশু পরিবারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং শিশু পরিবারে কম্পিউটার ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, শিশু পরিবারের সকল শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের ব্যবস্থা করা হবে। একটা সময় সরকারের সামর্থ ছিল না। বর্তমান সরকারের সামর্থ রয়েছে। যার প্রমাণ স্বপ্নের পদ্মা সেতু। তিনি আরও বলেন, মুজিবনগরের মেহেরপুর শিশু পরিবারের শিশুদের দেশ সেরা হতে যা যা করা দরকার, সব করা হবে। শিশু পরিবার চত্বরে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কাজী কাদের ফজলে রাব্বি। সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য আশকার আলী, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, কাউন্সিলর জাফর ইকবাল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন শেষে মেহেরপুর সরকারি শিশু পরিবারের ১৬ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান এবং দুজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)