জীবননগর-কালীগঞ্জ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
জীবননগর-কালীগঞ্জ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর-কালীগঞ্জ সড়কে আলম ব্রিক্সের সামনের রাস্তায় দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা রক্তাক্ত জখম ওই বৃদ্ধাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জীবননগর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। উদ্ধারকারী পথচারী তরিকুল ও হাসপাতাল সূত্রে জানা যায়, তরিকুল জীবননগর কালীগঞ্জ সড়কের মহেশপুর সীমান্তের আলম ব্রিক্সের একজন শ্রমিক। কাজ শেষে রাখালভোগা বাড়িতে যাওয়ার পথে প্রধান সড়কের পাশে এক অজ্ঞাতনামা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর ধারণা, দ্রুতগতির ছোট কোনো যানবাহন বৃদ্ধাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে বৃদ্ধার পাশেই কাচের ছোট ছোট টুকরো পড়ে থাকতে দেখেন তরিকুল। এ অবস্থায় আহত বৃদ্ধাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। থানার পুলিশ খবর পেয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাতনামা বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)