আলমডাঙ্গায় দুই মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
আলমডাঙ্গায় দুই মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে গোবিন্দপুরের ভেরম মন্ডলের ছেলে আনোয়ার হোসেনকে ২ মাস ও একই এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে ইসমাইল হোসেনকে (৪৫) ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই মাদকসেবীকে গোবিন্দপুরে সড়কধারে গাঁজা সেবনকালে আলমডাঙ্গা থানার এএসআই হামিদুল তাদের আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীদের কারাদণ্ড দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)