বনানী বিড়ির ব্যবস্থাপককে ২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
বনানী বিড়ির ব্যবস্থাপককে ২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর ৩ লক্ষ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭৫ হাজার শলাকা বনানী বিড়ি উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে চালিয়ে এ বিড়ি উদ্ধার করা হয়। এ সময় কুষ্টিয়ার আল্লার দর্গা বায়োজিদ বিশ্বাস কোম্পানির এ বিড়িতে পুরাতন স্বাস্থ্য সতর্কতা-সংবলিত লেভেল লাগানো থাকায় বিড়িগুলো আটক করা হয়। পরে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর ১০-এর ঙ ও ২০১৫-এর ৯-এর ২ ধারায় বনানী বিড়ির মেহেরপুরের ব্যবস্থাপক মাসুদুর রহমানের ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ৩ লক্ষ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)