কালীগঞ্জে ৪ দিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্র শামিমের

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
কালীগঞ্জে ৪ দিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্র শামিমের ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: কলেজে যাবার কথা বলে বাড়ি থেকে বের হবার ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি শামিম হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের। পরিবারের আশঙ্কা শামিম অপহরণের শিকার হতে পারে। কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের প্রবাসী আশানুর হোসেনের ছেলে শামিম ঝিনাইদহ পলিটেকনিক কলেজের বিজ্ঞান বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র। শামিম গত ১০ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বের হবার পর থেকেই নিখোঁজ ও তাঁর মোবাইলটি বন্ধ রয়েছে। এ ঘটনায় বুধবার সকালে তার মাতা কালীগঞ্জ থানায়একটি সাধারণ ডায়েরি করেছেন। শামিমের মা সাবিনা ইয়াসমিন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তাঁর পুত্র কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বিকালে বাড়িতে ফিরে না আসায় শামিমের মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পান তিনি। এরপর রাত পেরিয়ে গেলেও শামিম বাড়ি ফেরেনি। রাতে ও পরদিন তাদের আত্মীয়-স্বজনদের কাছে ফোন করেও শামিমের কোনো সন্ধান মেলেনি। এদিকে, নিখোঁজের ৩ দিন পেরিয়ে গেলেও বুধবার পর্যন্ত শামিম বাড়িতে ফিরে না আসায় তার মা কালীগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, থানায় কলেজছাত্র নিখোঁজের একটি ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাবে। তবে অন্য একটি সূত্র জানায়, নারীঘটিত কোনো কারণে এমনটি হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)