কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: র‌্যাব-৬ ঝিনাইদহ কালীগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা বড়িসহ একজন ব্যবসায়ীকে আটক করেছে। গত বুধবার সন্ধ্যায় কালিগঞ্জ বৈশাখীর মোড় হতে বলিদাপাড়াগামী পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়। এ সময় রেদওয়ান আহম্মেদ (২১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হেলাইং গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যার দিকে বৈশাখীর মোড় হতে বলিদাপাড়া অভিমুখী রোডে অভিযান চালান তাঁরা। অভিযানকালে ১৫০ পিস ইয়াবাসহ রেদওয়ান আহম্মেদকে আটক করা হয়। তাঁকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় তাঁর নামে মামলা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)