চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল ভবনে টাঙানো হলো মুজিববর্ষের তিনটি ব্যানার

আপলোড তারিখঃ 2020-02-14 ইং
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল ভবনে টাঙানো হলো মুজিববর্ষের তিনটি ব্যানার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘মুজিববর্ষের অঙ্গীকার, চোখের আলো অধিকার’ এ স্লোগানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট পরিচালিত চক্ষু হাসপাতাল ভবনে মুজিববর্ষের তিনটি ব্যানার টাঙানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যকরী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, যুবপ্রধান জাহাঙ্গীর আলম, যুব সদস্য শাহিন হোসেন ও ওটি সহকারী রঞ্জু আহমেদের উপস্তিতিতে এ ব্যানার টাঙানো হয়। ইউনিট সেক্রেটাসি শহিদুল ইসলাম সাহান বলেন, চক্ষু হাসপাতাল বিগত ১০ বছরে ১৪ হাজার চোখের রোগীর চিকিৎসা করেছে। এর মধ্যে ১ হাজার ৭০০ রোগীর বিনা মূল্যে চোখের ছানি সফলভাবে অপারেশন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে রেড ক্রিসেন্ট ইউনিট নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে মুজিবর্ষের ব্যানার টাঙানো অন্যতম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)