কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক আটক

আপলোড তারিখঃ 2020-02-13 ইং
কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়ায় বাক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সুমন কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নম্বর ৬। ওই শিশুটির মা অভিযোগে উল্লেখ করেন, ‘আমার মেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে বাইরে গিয়ে আবার ফিরে আসত। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের পেছনের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার বিকেল থেকে প্রতিবন্ধী মেয়েটি নিখোঁজ ছিল। রাতে মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে শহীদ নূর আলী কলেজের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সুমন হোসেন নামের একজনকে আটক করা হয়। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)