চুয়াডাঙ্গা মুসলিম সুপার শপের মালিক ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা

আপলোড তারিখঃ 2020-02-13 ইং
চুয়াডাঙ্গা মুসলিম সুপার শপের মালিক ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের মুসলিম সুপার সপের মালিক মোজাফ্ফরের বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যবসার নাম করে প্রায় ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। অনেকের ধারনা, তিনি দুবাই চলে গিয়েছেন। গত মঙ্গলবার রাতে ট্রাক ও ভ্যানে করে সুপার সপের মালামাল নিয়ে পালিয়ে যান তিনি। লাপাত্তা মুসলিম সুপার শপের মালিক মোজাফ্ফরের বাড়ি গাইদঘাট দীননাথপুরে। স্থানীয় লোকজন জানান, গত রোজার মাস থেকে জান্নাতুল মাওলা কবরস্থানের সামনে মাহাবুব ম্যানশনের নিচতলায় দুটি দোকান ভাড়া নিয়ে মুসলিম সুপার শপ নামে একটি দোকান দেন মোজাফ্ফর। দোকানের মালামালসহ বিভিন্ন আসবাবপত্র কেনার নাম করে পর্যায়ক্রমে বিভিন্ন এনজিও, বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীসহ তাঁর পরিচিত লোকদের কাছ থেকে মোট অংকের টাকা ধার নেন মোজাফ্ফর। এসব ধারের টাকা পরিশোধ না করেই গত মঙ্গলবার রাতে কোনো এক সময় পালিয়ে যান তিনি। গতকাল সকালে দোকানের কর্মচারী ও কয়েকজন পাওয়ানাদার দোকানের সামনে এলে মোজাফ্ফরের পালানোর বিষয়টি সবার সামনে আসে। তবে স্থানীয়রা ধারণা করছে, মোজাফ্ফর দুবাই পালিয়ে গিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)