দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গার শহিদুলকে অপহরণ, ২ ঘণ্টা পর মুক্তি

আপলোড তারিখঃ 2020-02-13 ইং
দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গার শহিদুলকে অপহরণ, ২ ঘণ্টা পর মুক্তি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের এক ব্যক্তি অপহরণের ২ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ৩-৪ জন অপরিচিত লোক দর্শনা পুরাতন বাজারের ঘাস বাজার থেকে ঝাঁঝাডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শহিদুল ইসলামকে (৪৭) তুলে নিয়ে যায়। এর প্রায় ২ ঘণ্টা পর শহিদুলের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে ছেড়ে দেয় বলে তাঁর পরিবারের সদস্যরা জানান। জানা যায়, গতকাল শহিদুল ইসলামকে অপহরণ করার পর তাঁর মোবাইল ফোন ( নম্বর-০১৯০৬৫৭৪৫৩) থেকে তাঁর বাড়িয়ে ফোন করে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরানপুর মাঠের মধ্যে ওই চাঁদার টাকা নিয়ে আসতে বলে অপহরণকারীরা। মোবাইল ফোনে এ সংবাদ পেয়ে শহিদুল ইসলামের ভাই, বোন ও বাড়ির পাশের লোকজন নছিমন ও মোটরসাইকেলযোগে পরানপুর মোসড়ার মাঠে ছুটে এসে টর্চ লাইট নিয়ে মাঠের মধ্যে প্রায় ২ ঘণ্টাব্যাপী শহিদুলকে খুঁজতে থাকেন। এরই মাঝে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর শহিদুল ইসলামের ফোন থেকে ফোন করে জানানো হয় যে শহিদুলকে দর্শনা পরানপুর সড়কের দর্শনা কাস্টমস অফিসের নিকট ছেড়ে দেওয়া হয়েছে। এ খবর পেয়ে দ্রুত ওই স্থানে গিয়ে শহিদুল ইসলামকে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করেন। শহিদুলকে ছেড়ে দিলেও তাঁর নিকটে থাকা ১৫ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নিয়েছে বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)