মুজিববর্ষে ব্যতিক্রম আয়োজনের সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2020-02-13 ইং
মুজিববর্ষে ব্যতিক্রম আয়োজনের সিদ্ধান্ত ছবির ক্যাপশন:
দর্শনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে মতবিনিময় সভা দর্শনা অফিস: দর্শনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দর্শনা পৌরসভার কাউন্সিল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিয়ার রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক হাজী আকমত আলী, দর্শনা সরকারি কলেজের প্রফেসর সিরাজুল ইসলাম, হাজি শহিগুর রহমান, অংকুর আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, দর্শনা পৌর হাজি কমিটির সভাপতি জয়নাল আবেদীন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার সংগঠনের সভাপতি উত্তম কুমার দেবনাথ। এ সময় প্রধান অতিথি মাহফুজুর রহমান মন্জু বলেন, প্রতিবছর দর্শনা পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়, ঠিক এবছরও তার ব্যতিক্রম নয়। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ বছর দর্শনা পৌরসভায় কিছু ব্যতিক্রম আয়োজন করা হবে। তবে দর্শনা পৌরসভার সব আয়োজনে সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রমিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের অনুষ্ঠানে যাতে স্বতঃস্ফূর্তভাবে অংগ্রহণ করে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ ২১ ফেব্রুয়ারিতে দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করাবেন বলে জানান পৌর মেয়র মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আমির হোসেন, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, আ. বারী মল্লিক, জাসদ নেতা সাজ্জাদুল ইসলাম সুজন, দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল ইসলাম সুমন, অনির্বান থিয়েটারের সভাপতি ফজলুর রহমান, দর্শনা ফরিয়া সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম পল্টু, দর্শনা পৌরসভার বড় বাবু রুহুল আমিন খোকন, পৌরসভার সব ওয়ার্ডের কাউন্সিলর, কর্মচারী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা পৌর নাগরিক কমিটির আহ্বায়ক গোলাম ফারুক আরিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)