ফরজ আলী সভাপতি ও ইদ্রিস আলী সম্পাদক

আপলোড তারিখঃ 2020-02-13 ইং
ফরজ আলী সভাপতি ও ইদ্রিস আলী সম্পাদক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলমডাঙ্গা উপজেলা শাখা গঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ফরজ আলীকে সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে ওই সমিতির কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার বেলা দুইটায় উপজেলা নির্বাচন অফিস চত্বরে এক আলোচনা সভার মাধ্যমে ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি যুব উন্নয়ন অফিসের সিরাজুল ইসলাম, কৃষি অফিসের আবু সাঈদ সিদ্দীক, উপজেলা প্রকৌশলী অফিসের জাফর ইকবাল, ভূমি অফিসের শ্রী সুজিত কুমার, পরিবার পরিকল্পনা অফিসের শফিউর রহমান, শিক্ষা অফিসের ইব্রাহিম, ভূমি অফিসের রোকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসের আরমান আলী, আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক উপজেলা নির্বাহী অফিসের আমিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক গোকুলখালী ভূমি অফিসের ইসরাফিল আহম্মেদ, দপ্তর সম্পাদক মহিলাবিষয়ক অফিসের আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসের বিকাশ কুমার দত্ত, প্রচার সম্পাদক উপজেলা প্রকৌশলী অফিসের অশক কুমার দত্ত, সহ-প্রচার সম্পাদক প্রাণিসম্পদ অফিসের আব্দুল আলীম, মহিলা সম্পাদক সমাজসেবা অফিসের রুমা খাতুন ও সহ-মহিলা সম্পাদক কৃষি অফিসের আলিয়া খাতুন, কমিটির সদস্য জিয়াউর রহমান, হিসাবরক্ষণ অফিসের মেহেদী হাসান, খাদ্য নিয়ন্ত্রক অফিসের কেসমত আলী, মুন্সিগঞ্জ ভূমি অফিসের সজল, হারদী ভূমি অফিসের ফারুক, জনস্বাস্থ্য অফিসের মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের হাসিবুল হক ও পল্লী উন্নয়ন অফিসের তৌফিক। ইতিপূর্বে গত বছরের ২৭ ডিসেম্বর বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসের বিকাশ কুমার দত্তকে আহ্বায়ক করে আলমডাঙ্গা উপজেলা চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করে। পরে আলমডাঙ্গা উপজেলা চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আহ্বায়ক কমিটি পূর্ণ কমিটি গঠন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)