ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
বর্ণাঢ্য আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ‘সাহসিকতার সাথে সাত বছর পেরিয়ে আটে’ স্লোগানে গতকাল বুধবার সকাল সাতটায় চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়কের টাউন ফুটবল মাঠ-সংলগ্ন দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধির কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় প্রেসক্লাব চত্বরে ফিরে আসে। র্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সরদার আল-আমিন। এরপর দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের তৃতীয় তলায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
দৈনিক আমার সংবাদের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক ইসলাম রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার আবু রাসেল, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক আমার সংবাদের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইসলাম রকিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জিল্লু, প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, ক্রীড়াবিষয়ক সম্পাদক খাইরুজ্জামান সেতু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সোহেল সজিব, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, আর টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, জিটিভির প্রতিনিধি রিফত রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি শামীম রেজা, শেয়ারবিজ প্রতিনিধি মফিজ জোর্য়াদ্দার, দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি আলমগীর কবীর শিপলু, দৈনিক আমার সংবাদের পাঠক ফোরামের সভাপতি গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক সাব্বির কামাল, আনন্দ জোয়ার্দ্দার, সদস্য ফারুক হোসেন, প্রিন্স প্রমুখ।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক আমার সংবাদের দামুড়হুদা প্রতিনিধি জিল্লুর রহমান মধূ, আলমডাঙ্গা প্রতিনিধি কে এ মান্নান, জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যকরী সদস্য প্রথম আলোর সাংবাদিক শাহ্ আলম সনি, পাঠক ফোরামের পক্ষে আশরাফ জোয়ার্দ্দার মিল্টু প্রমুখ।
জীবননগর:
জীবননগরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার সময় জীবননগর প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক আমার সংবাদ পত্রিকার জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক ও জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক তারিকুর রহমান তারেক। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ বাবু, জামাল হোসেন খোকন, কাজী শামসুর রহমান চঞ্চল, মামুন মোল্লা, চাষী রমজান, মাসুম, জহিরুল ইসলাম, এ আর ডাবলু, জাহিদুল ইসলাম প্রমুখ।
