মেহেরপুর জেলা পরিষদের প্রাচীরের পাশে থেকে ককটেল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-02-12 ইং
মেহেরপুর জেলা পরিষদের প্রাচীরের পাশে থেকে ককটেল উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিষদের প্রাচীর সংলগ্ন স্থান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানার পুলিশ ককটেল দুটি উদ্ধার করে। মেহেরপুর জেলা পরিষদের প্রাচীরের পাশে থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মেহেরপুর সদর থানার এসআই আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ককটেল দুটি উদ্ধার করে বালু ও পানি মিশ্রিত বালতিতে করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান জানান, ককটেল কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। আগে থেকে কিছু বলা যাবে না, পরীক্ষার মাধ্যমে সেটি জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)