ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পূর্ব রাঙ্গের পোতা গ্রামে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অত্র গ্রামবাসীর উদ্যোগে রাঙ্গের পোতা কাঠাল বাগান মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন এ সময়ের আলোচিত বক্তা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লন্ডন জামে মসজিদের খতিব আল্লামা তারেক মনোয়ার। দ্বিতীয় বক্তা ছিলেন জাতীয় মোফাচ্ছির পরিষদের সহসভাপতি হযরত মাওলানা গোলাম আযম ও তৃতীয় বক্তা ছিলেন খুলনার হাফেজ মাওলানা ওয়ালিদ সাইফুল্লাহ। এ ছাড়া বিশেষ বক্তা ছিলেন জাতীয় মোফাচ্ছির পরিষদের ঝিনাইদহ সদরের সভাপতি হযরত মাওলানা শহিদুল ইসলাম। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী (সমি), বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দিন, সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মন্ডল, বাংলাদেশ দোকান মালিক সমিতির ডাকবাংলা শাখার সাধারণ সম্পাদক রাজিব শেখ, ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমান প্রমুখ। মাহফিলটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী পিন্টু বিশ্বাস ও মাজেদুল ইসলাম।
