ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশনের সহযোগিতায় নদী দূষণ, দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষায় উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি ও নদীর তথ্যভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্প (১ম পর্ব)-এর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুজিবনগর উপজেলা নদী রক্ষা কমিটির আহবায়ক ওসমান গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ৪৮ নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব ইকরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪৮ নদী রক্ষা কমিশনের টিম লিডার ও চিফ কনসালটেন্ট এবিএম সিদ্দিকুর রহমান, ৪৮ নদী রক্ষা কমিশনের এনভায়রনমেন্ট/ক্লাইমেটচেইঞ্জ এক্সপার্ট মনির হোসেন চৌধুরী, সোসিওলজিস্ট সৈয়দ মোসাদ্দেক হোসেন।
