ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়ার কর্চাডাঙ্গা মহাশ্মশানে মহানামযজ্ঞে এমপি টগর
প্রতিবেদক,আন্দুলবাড়ীয়া:
‘ধর্ম যার- যার উৎসব সবার’ শ্লোগানে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া-কর্চাডাঙ্গা মহাশ্মশান পরিচালনা কমিটির আয়োজনে মাঘী পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাম্বলী সম্প্রদায়ের ২৩তম বার্ষিকীতে ৮ম প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় কর্চাডাঙ্গা মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
এসময় প্রধান অতিথি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার উল্লেখ করে বলেছেন বর্তমান সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যলঘু সম্প্রদায় দেশে সুখ-শান্তিতে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে শ্মশানগুলোতেও উন্নয়নের ছোয়া লেগেছে। এসময় এমপি টগর বলেন, আমি আগামীতে জাতীয় সংসদে অধিবেশনে দেশের প্রতিটি জেলা, উপজেলাসহ ইউনিয়নপর্যায় পর্যন্ত একটি করে মডেল মন্দির নির্মাণ করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিকট প্রস্তাব রাখব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা। আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কর্চাডাঙ্গা মহাশশ্মান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিন্দা কুমার ভৌমিক। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন স্বপন ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিজয় কুমার হালদার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, সাবেক যুবলীগ নেতা শেখ ফিরোজ আহাম্মেদ, খান তারিক মাহমুদ, নাজের আলী, মোল্লা ফখরুল হাসান টুটুল, শেখ রেজা, কোষাধ্যক্ষ দেবেন হালদার, প্রদীপ কুমার ভৌমিক, কাজল দেবনাথ, তাপস দেবনাথ, শ্যামল দেবনাথ, মদন কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক।
উল্লেখ্য, অনুষ্ঠানে এমপি হাজী আলী আজগার টগর উক্ত মহাশ্মশানের নির্মাণাধীন ভবনের জন্য এক টন রড ও পুরাতন আন্দিরাম সরকারের মন্দির সংস্কার কাজের জন্য অনুদান হিসেবে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণাও দেন। এ ছাড়াও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ৩০ বস্তা সিমেন্ট অনুদান হিসেবে দেওয়ারও ঘোষণা দেন।
