কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন আহত আহত - ২

আপলোড তারিখঃ 2020-02-11 ইং
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন আহত আহত - ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-আন্দুলবাড়ীয়া সড়কে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষেদুজন আহত হয়েছে। গতকাল সকাল সোমবার সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এ দুর্ঘটনায় কন্যানগর গ্রামের আসান আলির ছেলে সজীবের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী লিটন জানান, গুরুতর ভাবে আহত সজিব যশোর-হ ১৪-৪৯৫১ রেজিস্ট্রেশনের ১২৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে সাফদারপুর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে পথিমধ্যে আমতলা মোড় ও মকছেদ মোড়ের মধ্যবর্তী স্থানে একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুজন গুরুতর আহত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)