জীবননগরে ২৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-02-11 ইং
জীবননগরে ২৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে এএসআই বাদশা ও এএসআই নুর হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁকা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আট করে। আটককৃতরা হলেন বাঁকা গ্রামের জামাত আলীর ছেলে আল আমিন (২৬) এবং একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রনিকে (২০)। এ সময় তাদের কাছ থেকে ২৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)