ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস:
চুয়াডাঙ্গার সান-ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, মেধা ও কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও মুহা: আব্দুর রহমান, দামুড়হুদা বেবি কেয়ার হোমস এর পরিচালক জালাল উদ্দীন। এ ছাড়া সান-ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
