ছবির ক্যাপশন:
রুদ্র রাসেল:
অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশ পেয়েছে চুয়াডাঙ্গার মেয়ে লেখক সুহাসিনীর লেখা উপন্যাস ‘ইনসাইড দ্যা কভার’। ইনসাইড দ্যা কভার মূলত শিহরণ এবং রহস্যের সংমিশ্রণে বাস্তবনির্ভর একটি উপন্যাস। নানান বাস্তবধর্মী থ্রিলারের এই উপন্যাসের ১১০ পৃষ্ঠাজুড়ে রয়েছে সুহাসিনী ব্যক্তিজীবনের কিছু সত্য ঘটনা, আমাদের বর্তমান সময়ের বিশদ বিবরণ।
সুহাসিনী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুড় গ্রামের শরিফুল মন্ডল ও শাহানা মন্ডলের মেয়ে। তাঁর পূর্ণ নাম শরিফা সুহাসিনী মণি। বিদ্যালয়ে পড়াকালীন কবিতা লেখার মাধ্যমে তাঁর লেখালেখি শুরু হয়। এরপর কবিতার পাশাপাশি উপন্যাস লিখতে শুরু করেন তিনি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। সুহাসিনী ‘ইনসাইড দ্যা কভার’ উপন্যাসটি লেখা শুরু করেন ২০১৯ সালের মার্চে এবং লেখা শেষ করেন ওই বছরের নভেম্বরে। বর্তমানে বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ২৯৩ নম্বর স্টলে। বইটি প্রকাশ করেছে সাহিত্যচর্চা প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। ইতিমধ্যে বইটির প্রথম সংস্করণের সবগুলো কপি বিক্রি হয়ে যাওয়ায় দ্বিতীয় সংস্করণ ছাপা হয়েছে। খুব শিঘ্রই বইটি ইংরেজি ভাষাতে অনুবাদ হবে বলে জানিয়েছেন লেখক।
গতকাল সোমবার বিকেলে ‘ইনসাইড দ্যা কভার’-এর লেখক সুহাসিনী দৈনিক সময়ের সমীকরণের প্রধান কার্যালয়ে আসেন এবং সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের হাতে নিজের লেখা বইটির একটি সৌজন্য কপি তুলে দেন। এ ছাড়া দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকের পতœী ও বেসরকারি বিজ-এর আইটি অ্যাসিসটেন্ট অফিসার শারমিন মালিক রতœার হাতেও একটি একটি সৌজন্য কপি তুলে দেন লেখক সুহাসিনী। এ সময় বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন সার্ভিসেস (বিজ)-এর বিভিন্নপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
