চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2020-02-11 ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এ গ্রæপে ফজলে রাব্বী সাগর ও নাজমুল হাসান লাভলু চ্যাম্পিয়ন এবং নাজমুল আহসান ও মেহেদী হাসান নয়ন রানার্সআপ হন। বি-গ্রæপে চ্যাম্পিয়ন হয়েছেন শাহজামাল ও আহমেদ পাশা এবং তালিম হোসেন ও আফজাললুল হক রানার্স হয়েছেন । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি বারের সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সম্পাদক শামীম রেজা ডালিম এবং আয়োজক সাবেক সভাপতি আলমগীর হোসেন বক্তব্য দেন। অপর আয়োজক সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে এ-গ্রæপের চ্যাম্পিয়ন ফজলে রাব্বী সাগর ও বি-গ্রæপের চ্যাম্পিয়ন শাহজামাল বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলওয়াত করেন আকসিজুল ইসলাম রতন। এর আগে জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলই ভালো খেলা উপহার দিয়েছে। আগামীতে আন্তজেলা বার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)