দামুড়হুদায় চোরাচালান, মানব পাচার ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-02-11 ইং
দামুড়হুদায় চোরাচালান, মানব পাচার ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা চোরাচালান, আইনশৃঙ্খলা, মানব পাচার ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মুনিম লিংকন। সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন নাজমুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গফুর, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উজিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামসুন্নাহার, আনছার ভিডিবি অফিসার, বিজিবির প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)