চুয়াডাঙ্গায় তিন মাদক ব্যবসায়ীর জেল

আপলোড তারিখঃ 2020-02-10 ইং
চুয়াডাঙ্গায় তিন মাদক ব্যবসায়ীর জেল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফেনসিডিল চোরাকারবারের দায়ে তিন ব্যক্তিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইব্যুনাল আদালত। দণ্ডিত আসামিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে আবদার হোসেন (২২), একই এলাকার ইউনুচ আলীর ছেলে রাশেদ ও মৃত খলিল মোল্লার ছেলে সামছুল হক। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। একই রায়ে তিন আসামির প্রত্যেককেই দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত দুই মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের জলিলের বাঁশবাগান থেকে মোট ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় ওই তিন ব্যক্তিকে। এরপর তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (২) ধারায় মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। গতকাল রোববার ওই মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)