ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় সম্প্রীতির বন্ধনে নব-নন্দনে নবীন ও প্রবীণদের সমন্বয়ে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগাম অফিসার ও দর্শনা প্রেসক্লবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আজাদ হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাইটিভির ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগাম অফিসার বকুল হোসেন, রইচউদ্দিন যুব ফোরামের সভাপতি সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে বিকেলে মনোরম পরিবেশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শাপলা পার্কে অনুষ্ঠিত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেসমিন আক্তার পপি ও পাপিয়া খাতুন।
